লালমোহনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদারসহ ৯টি ওয়ার্ডের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. রফিক মিয়ার উদ্যোগে স্থানীয় চরছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
গত ১৫ জুন লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন হাওলাদার বিজয় লাভ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কালমা ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকসহ নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied