শ্রীপুরে পোশাক শ্রমিক গণধর্ষনের শিকার, প্রধান আসামি গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই নির্যাতিতা নারী। এ সময় ধর্ষণকারীরা ভিকটিমের গলার স্বর্ণের চেইন, কানের দুল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রধান আসামি সাগর শেখকে (৩০) গ্রেফতার করেছে। গতকাল রোববার (২৭ জুন) বিকেল ৩টায় উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আনোয়ারা বেগম আনুর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন মামলা দায়ের ও গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলো- রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে সাগর শেখ (৩০), তার সহযোগী বাবু (৩২), নাজমুল (৩০) এবং ইন্দ্রবপুর গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী আনোয়ারা বেগম আনু (৪০)। মামালায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
মামালার বরাত দিয়ে ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নির্যাতিত ওই নারী উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নর্দান পোশাক কারাখানায় অপারেটর পদে চাকরি করেন।গত ৩ মাস পূর্বে তিনি তার বাড়ি সাতক্ষীরা থেকে আসার সময় প্রধান আসামি সাগরের সাথে বাসে পরিচয় হয়। পরে তাদের মাধ্যে কথাবার্তার একপর্যায়ে বন্ধুত্ব হয়। রোববার দুপুর ২টার দিকে সাগর তাকে বাঘের বাজার বাসস্ট্যান্ডে যেতে বলে। সেখানে যাওয়ার পর তাকে বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে পার্কের ১নং গেটের দক্ষিন পাশে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে তার দুই সহযোগী বাবু ও নাজমুল ভিকটিমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জোরপূর্বক ধাক্কা মেরে সাগরসহ ভিকটিমকে ৪নং আসামির ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে সাগর বের হয়ে গেলে তার দুই বন্ধু ঘরে প্রবশে করে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। ভিকিটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত