জুড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। সোমবার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুসারে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানার আওতায় আনা হচ্ছে। সোমবার টানা তৃতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা উপজেলার চৌমুহনীতে বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করে সংক্রমণ প্রতিরোধ আইন-২০১৮-এর ২৫-এর ২ ধারা অনুযায়ী ১২টি মামলায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান একই আইনের আওতায় ১০ জনকে এক হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় জরিমানার পাশাপাশি জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ