সেরা সংগঠক হিসাবে সম্মাননা পেলেন রায়গঞ্জের মোঃ মাহবুবুল আলম খাঁন
সেরা সংগঠক হিসাবে সন্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃতি সন্তান- ইনডেক্স নিউজ, বিডি এর উপদেষ্টা মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ)
গত ৪ জুন শনিবার বাংলাদেশ জাতীয় শিল্প কলার চিত্রশালা মিলনায়তনে লিপু খন্দকার পরিচালিত সংগঠন বাংলাদেশ মিডিয়া কল্যাণ কাউন্সিল (বিএমকেসি) কর্তৃক আয়োজিত 'মা আমার ভরসা, দেশ আমার ঠিকানা" শীর্ষক এক আলোচনা সভা ও লোক গানের আসর অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএমকেসি বেগম রোকেয়া সন্মাননা পদক ২০২২ রত্নগর্ভা মা'দের সন্মাননা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানটির প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ বিয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির নিকট হতে সেরা সংগঠক হিসাবে এওয়ার্ড গ্রহণ করেন রায়গঞ্জের কৃতি সন্তান ইনডেক্স নিউজ বিডির উপদেষ্টা- মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ)।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, চেয়ারম্যান টেলিলিংক গ্রুপ, সম্পাদক ও প্রকাশক দৈনিক গণকন্ঠ, উদ্বোধক- মজিবুর রহমান, সহযোগী অধ্যাপক (নিওনাটোলজি), এনআইসিইউর ইনচার্জ, শিশু মাতৃ স্বাস্থ ইনিস্টিউট এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদম তমিজি হক, ব্যাবস্থাপনা পরিচালক-হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক বাংলাদেশ, রমজান আলী, মেয়র মানিকগঞ্জ, আকাশ কুমার ভৌমিক, কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ফরমান আলী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিনিয়র জেল সুপার সহ গুণীজনেরা উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে, মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ) ইতি পুর্বেও ক্রিয়েটিভ ডিজাইনারসহ বিভিন্ন সম্মাননা পদক অর্জন করেছেন।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের