পাখিদের জন্য নিরাপদ বাসস্থান গড়ছে উদ্দীপন
বংশ বৃদ্ধিসহ জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় পাখিকে রক্ষা করার উদ্দেশ্যে কাজ করছে দেশের কিছু সংস্থা। ময়মনসিংহের গফরগাঁওয়ে এমন একটি সংস্থা পাখিদের জন্য অভয়াশ্রম গড়ে তুলতে কাজ করছে। মাটির হাঁড়ি গাছের ডালে বেঁধে দিয়ে পাখির জন্য বাসা তৈরি করা হচ্ছে। শিল্পায়নের ফলে দিন দিন উজাড় হচ্ছে বন-জঙ্গল। আর, এতে ব্যাহত হচ্ছে পাখির বংশ বৃদ্ধি। ক্ষতিগ্রস্থ হচ্ছে জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য।
এর প্রতিকার খুঁজতে ময়মনসিংহের গফরগাঁওয়ে "পাখির জন্য ভালোবাসা " স্লোগান নিয়ে কাজ করছে “উদ্দীপন ” নামের একটি পরিবেশবাদী বেসরকারি সংস্থা। এই সংস্থার সদস্যরা গাছের ডালে মাটির হাঁড়ি বেঁধে তৈরি করে দিচ্ছেন পাখির বাসা। এরইমধ্যে, উপজেলার প্রতিটি ইউনিয়নের একাধিক গ্রামে পাখি বহু গাছে বাসা তৈরির উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের একটি গাছে ১০ টি বাসা বানিয়েছেন তারা।
এ বিষয়ে বেসরকারি সংস্থা 'উদ্দীপনে'র শাখা ব্যবস্থাপক পংকজ দাস জানান, সারাদেশে জেলা-উপজেলায় তাদের শাখা রয়েছে আর এই শাখা গুলো সারাদেশে একযুগে পাখি রক্ষায় নিরাপদ বাসস্থান তৈরির কাজ হাতে নিয়েছে তবে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করছেন। পাখিদের জন্য হাঁড়ি বেঁধে দেয়া হয়েছে।
গফরগাঁও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফ উদ্দিন বলেন, 'পাখিরা যাতে নিরাপদে বসবাস করতে পারে সে জন্য তারা এ উদ্যোগ নিয়েছেন। স্কুল কলেজ ছাড়াও হাট-বাজারে পাখির নিরাপদ আবাসস্থলের জন্য হাঁড়ি লাগানো হবে।'
গাছে মাটির হাঁড়ি বাঁধা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও এ কাজটি করে আনন্দিত সংস্থার কর্মীরা । সংস্থার কর্মী জানান, তারা এ কাজটি আনন্দের সঙ্গেই করেন, আর তারা যে হাঁড়ি বেঁধে দিয়েছেন সেগুলোতে পাখি এরইমধ্যে বাসা বানিয়েছে। পাখির জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করার পাশাপাশি কেউ যেন পাখি শিকার না করে সেদিকেও খেয়াল রাখা হয় বলেও জানান কর্মীরা ।
পরিবেশবাদী সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এভাবে বাসস্থান তৈরি করে দিলে পাখির বংশবৃদ্ধি হবে আর পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এমন প্রত্যাশাও করছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied