ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে করোনায় আক্রান্ত হয়ে আ’লীগ নেতার মৃত্যু


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২১ রাত ১:১৪
করোনা সংক্রমণে মাদারীপুরের শিবচরে প্রবীণ শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন আহম্মেদ (বশির মাস্টার) ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। একই সংক্রমণে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টসহ নিহতের স্ত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি শেখ ফজিলাতুন নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে  তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই বশির উদ্দিন মাস্টার ঠাণ্ডাজ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার (২৮ জুন) দুপুরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
করোনায় আক্রান্ত তার স্ত্রী সাজেদা বেগমকেও মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের বড় ছেলে সাজ্জাদ হোসেন শিমুল নিশ্চিত করেছেন, তার করোনা পজিটিভ ছিল। সোমবার বিকেলে স্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
 
এদিকে, তার মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, গত ১৯ জুন তারা স্বামী-স্ত্রী দুজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এসে করোনা পরীক্ষা করান। পরীক্ষার ৪ দিন পর গত ২৪ জুন তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার সকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত