ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ৪:১০

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে শহরে র‌্যালি বের হয়। ‘মাদক নয়, মৃত্যু নয়, মাদকমুক্ত সুন্দর জীবন চাই’ স্লোগানে দিবসটি পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী পুলিশ সুপার এসএম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান, ডা. মো. আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রানী সাহা।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সকলের যৌথ প্রচেষ্টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান।

পুলিশ সুপার এসএম শাকিলুজ্জামান বলেন, অল্প মাদক পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হচ্ছে। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা মাদক ব্যবসায়ীদের সন্ধান পেলে প্রশাসনকে জানান।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ