প্রথম দিনেই পদ্মা সেতুতে চাঞ্চল্যকর ১০ ঘটনা
দীর্ঘদিনের লালন করা স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলেছে গতকাল রোববার সকালে। খুলে দেয়ার প্রথম দিনেই পদ্মা সেতুকে ঘিরে ঘটেছে ১০টি চাঞ্চল্যকর ঘটনা, যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
আলোচিত ঘটনার মধ্যে রয়েছে- পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি, সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে একজন আটক, পদ্মা সেতুতে সিজদারত যুবকের ছবি, সেতুতে মূত্র বিসর্জনের ছবি, সেতুতে দাঁড়িয়ে নারীর টিকটক ভিডিও তৈরিসহ বিভিন্ন ঘটনা।
দুই প্রাণহানি : সাধারণ মানুষের জন্য খুলে দেয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নাট-বল্টু খোলায় যুবক আটক : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।
সিজদারত যুবক : পদ্মা সেতুতে সিজদা দেয়া এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
মূত্র বিসর্জন : পদ্মা সেতুতে মূত্র বিসর্জন করায় এক যুবককে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।
তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আটক করা হয়েছে। একই অভিযোগে আরেক যুবককে খোঁজা হচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুতে মূত্র বিসর্জন দেওয়া আরেক যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
টোলপ্লাজার ব্যারিয়ার ভাঙন : বিআরটিসি বাসের ধাক্কায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।তবে পদ্মা সেতুর টোলপ্লাজার দায়িত্বে থাকা কেউ সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিদ্যুৎ বিভ্রাট : দেশের অন্যতম ব্যয়বহুল পদ্মা সেতুতে বৈদ্যুতিক গোলযোগের কারণে জাজিরা প্রান্তে প্রায় আট মিনিটের জন্য টোল আদায় বন্ধ হয়ে যায়। রোববার সন্ধ্যা ৭টা ১ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার বিদ্যুৎ সরবরাহ আট মিনিটের জন্য বন্ধ থাকে। এরপর সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বিদ্যুৎ সরবরাহ চালু হলে আবারও টোল আদায় শুরু করা হয়। সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরার টোল প্লাজার দায়িত্বে থাকা সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হোসেন।
টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল : যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম দিনে অনেককে টিকটক ভিডিও তৈরি করতে দেখা গেছে। তবে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির মুন্সীগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিজুল হক বলেন, পদ্মা সেতুতে যারাই আইনের ভঙ্গ করে টিকটক ভিডিও করেছে তাদেরকে আইনের আওতায় আনতে চেষ্টা করছি। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।
মালামাল-যন্ত্রপাতি চুরি : পদ্মা সেতুতে নেমে অনেকে মূল্যবান মালামাল-যন্ত্রপাতি চুরি ও ক্ষয়ক্ষতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিমকে (ইএসএসটি) চিঠি পাঠিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।
মোটরসাইকেল নিষিদ্ধ : পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। রোববার (২৬ জুন) সন্ধ্যায় সেতু বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
প্রসঙ্গত, শনিবার পদ্মার মাওয়া প্রান্তে সকাল ১০টায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জাজিরা প্রান্তে পৌঁছে সেতু ও ম্যুরাল-২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
তথ্যমতে, বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। ৬ দশমিক ১৫ কিলোমিটারের সেতুটি ঢাকা বিভাগের দুই জেলা মুন্সীগঞ্জ আর শরীয়তপুরকে সংযুক্ত করেছে। সেতুর ডাঙার অংশ যোগ করলে মোট দৈর্ঘ্য ৯ কিলোমিটারের বেশি। স্টিল আর কংক্রিটের তৈরি দ্বিতল সেতুর ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক আর নিচে একক রেলপথ।
পদ্মা সেতুতে রয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। সাধারণ আলোক সুবিধার পাশাপাশি সেতুতে রয়েছে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনে রয়েছে আর্কিটেকচার লাইটিং। স্বাভাবিক সময়ে নদীর পানি থেকে সেতুর উচ্চতা প্রায় সাত ফুট। এর নিচ দিয়ে পাঁচ তলা উচ্চতার নৌযান চলাচল করতে পারবে। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করবে। পদ্মা সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জামান / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন