ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিয়ন্ত্রণে নেই দাম, ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ১১:৫৯

এবার ভরা মৌসুমেও দাম কমেনি চালের। খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রায় এক মাস ধরে দফায় দফায় অভিযান পরিচালনা করছে চালের বাজারে। এরপরও দাম কমেনি, উল্টো বেড়েছে। এ পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি আমদানিকারকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় বলছে, বাজারে চালের সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। সে উদ্দেশ্যে বেসরকারিভাবে আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাল আমদানিতে শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ ভাগ নির্ধারণ করেছে।

গত বছরও বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে সময় দুই দফায় শুল্ক্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়নি। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর বেসরকারি পর্যায়ে ১৭ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত এসেছিল মাত্র ৩ লাখ টনের কিছু বেশি।

দেশে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় বোরো মৌসুমে। ফলে প্রতি বছর এই মৌসুমে চালের দাম কিছুটা কম থাকে। কিন্তু এবার বন্যায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে অস্বাভাবিক হারে বেড়েছে দাম। গত এক-দেড় মাসে প্রতি কেজিতে গড়ে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার বিশ্নেষণের তথ্যমতে, গতকাল ঢাকার বাজারে সরু চাল বিক্রি হয়েছে (নাজিরশাইল ও মিনিকেট) ৬৪ থেকে ৮০ টাকায়। এক সপ্তাহ আগেও দাম ছিল ৬৪ থেকে ৭৫ টাকা। মোটা চালের (গুটি স্বর্ণা ও চায়না ইরি) দামও বেড়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) বিশ্নেষণে বলা হয়েছে, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম ও পাকিস্তান চাল রপ্তানি করছে ৩৬০ থেকে ৪৪৪ মার্কিন ডলারে। অভ্যন্তরীণ বাজারে এই চালের সম্ভাব্য দাম পড়তে পারে ৩৬ থেকে ৪৭ টাকা কেজি। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন  বলেন, প্রাথমিকভাবে ৮ থেকে ১০ লাখ টন চাল বেসরকারিভাবে আমদানির অনুমতি দেওয়া হবে। বাজার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আমদানির পরিমাণ আরও বাড়ানো হবে।

এমএসএম / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে