ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পাহাড়িদের কাছে অন্যতম খাবারের নাম ঝিঁঝিঁ পোকা


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ৪:৫৪

রাতের আঁধারে ঝিঁঝিঁর ডাক শোনেননি এমন মানুষ কি পাওয়া সম্ভব! গ্রামবাংলায় সন্ধ্যয় হলেই ঝিঁঝিঁর ডাক শোনা যায়। অনেকগুলো ঝিঁঝিঁ পোকার একসাথে ডাক শোনার সেই মুখরিত শৈশবের সন্ধ্যেটা কত শিহরিতই না করতো আমাদের। তবে এটি খাবার হিসেবে পাহাড়িদের কাছে অন্যতম একটি খাবারের নাম। বলছি মাটির গর্তে থাকা ঝিঁঝিঁ পোকার কথা।

ঝিঁঝিঁ পোকা এই নামটি সবার কাছে জানা। মাটির ভিতরে গর্তের ভিতর তাদের বসবাস। ঝিঁঝিঁ পোকাটিকে ইংরেজিতে বলা হয় গ্রিলিডি। এটি মারমাদের ভাষায় বলা হয় ‘পহ রই’ অর্থ্যৎ ঝিঁঝিঁ পোকা। আবার চাকমা ভাষায় বলে ‘গুমুরো’। পোকাটিকে বিভিন্ন স্থান থেকে খুজে বের করে বাজারের আসে বিক্রি জন্য। আবার অনেকে এটি খাওয়ার জন্য খুজে বের করে নিয়ে আসে জঙ্গল কিংবা ঝোপঝাড় হতে।

জানা গেছে, পোকাটির দেহের গঠন (২ ইঞ্চি) লম্বা । পোকাটি গায়ে বাদামী লাল রঙ্গের বিস্তৃত। পায়ে ধারালো কাটা পা দিয়ে গর্ত করতে সময় লাগে ৫ মিনিটের মতন। পোকাটি পাওয়া যায় শীতের শুষ্ক মৌসুমে ডিসেম্বর মাসে দিকে। শুকনো মাটিতে কিংবা বালুতে এই পোকাগুলো গর্ত করে থাকে। পোকাগুলো বিভিন্ন জায়গায় বাস করে। তবে এরা ঘাসে, ঝোপে, বনের গুহায়, জলাভূমি এবং বেলাভূমিতে বাস করতে বেশি পছন্দ করে। ঝিঁঝিঁ পোকারা নিশাচর। সন্ধ্যের পর এদের চলাচল শুরু হয়। সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেখা যায় গ্রীষ্ম মন্ডলীয় এলাকায়। রাত্রীকালীন জোরস্বরে ডাকে নিজ গর্তে মুখে এসে। গর্তে ভিতর প্রায় সময় পুরুষ ও নারী সঙ্গী নিয়ে দেখা যায়।

পাহাড়ী বাজারস্থল ও হোটেল গুলোতে ঘুরে দেখা গেছে, বিভিন্ন জায়গায় থেকে দা কিংবা কোদালের সাহায্যে মাটি কেটে গর্ত থেকে ঝিঝি পোকা সংগ্রহ করে বাজারের আসে বিক্রি জন্য। কষ্ট যেমনি হোক দামেও কিন্তু চড়া।এক একটি ঝিঁঝিঁ’র পোকা দাম ৫-৬ টাকা। তবুও পাহাড়ি ক্রেতারা কেনার জন্য ধুম পড়ে বাজার গুলোতে। পাশাপাশি পাহাড়ি হোটেল গুলোতে চলছে এই পোকার খাবার। তেলে ভাজা ঝিঁঝিঁ পোকার খেয়ে অনেকে স্বাদের যেন মন ভরছে নাহ। এক একটি পোকার খেয়ে  অনেকে স্বাদে মনে দেখা গেছে। তিন পার্বত্য জেলা এই ঝিঁঝিঁর পোকা পাহাড়ি জনগোষ্ঠিদের কাছে খাবারের মধ্যে এটি একটি অন্যতম। এছাড়াও রয়েছে, কাকড়া, শামুক, শিল মাছ (কুইচ্চ্যা), ঝিঁঝিঁ পোকা,সহ নানান খাবার। 

কিভাবে খাবেন- পোকাটি গায়ে থাকা দুটি ডানা গুলো কেটে ফেলে দিন। পায়ের থাকার কাটা অংশটি ভেঙ্গে দিন। পোকাটি পেতের ভিতর ময়লাগুলো ফেলে দিন। অতঃপর পোকার দেহ ও মাথার মাঝে ময়লাটিও ফেলে দিয়ে ভালো মত ধুয়ে ফেলুন। হাল্কা লবণ ও হলুদ মিশিয়ে গরম তেলে ভেজে ফেলুন।

বান্দরবান মারমা বাজারে বিক্রেতা থুই ম্রা মারমা জানান, বিভিন্ন জমি কিংবা রাস্তা কিনারে গর্ত গুলো দেখা মিলে। কোদাল কিং দা সাহায্যে গর্তটি কুড়ে গেলে পোকা গুলোকে গর্তে শেষ প্রান্তে পাওয়া যায়। তবে সারাদিন কষ্ট করে ৫০০-৭০০টি পোকা পেয়েছেন।

আরেক বিক্রেটা ক্রাবোয়ংপ্রু মারমা বলেন, পোকা গুলো সংগ্রহ করতে খুব কষ্টের। তবে ভোরের খুজতে তেমন কষ্ট হয় নাহ। কারণ ঐ সময় পোকা গর্ত গুলো অল্প থাকে। দিন বাড়লে পোকা গর্ত ও বাড়তে থাকে।  প্রতি পোকার দাম ৫-৬ টাকা। সকালে বিক্রি করলে বিকালে শেষ হয়ে যায়। এই পোকাটি পাহাড়িদের জনপ্রিয়।

বাজারের কিনতে আসা ক্রেতা ক্যশৈমং মারমা জানান, এই পোকা গুলো প্রায় সময়  পাওয়া যায় না। মাঝে সাঝে পাওয়া গেলেও পোকার দাম বেশী । দামের যতই হোক খেতে বেশ মজা। তাই সুযোগের পেয়ে কিনে নিয়ে যাচ্ছি ৫০টি মতন।

বান্দরবান প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. গোলামুর হোসেন জানিয়েছেন পোকাটি মুলত পাহাড়িদের কাছে জনপ্রিয়। বেশীর ভাগই পার্বত্য অঞ্চলের মধ্যে বাজার গুলোতে বিক্রির জন্য দেখা যায়। তবে এই পোকাটির সম্পর্কের তার কোন ধারণা নাই বলে জানান এই উর্ধতন কর্মকর্তা।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ