দৌলতদিয়া ঘাটে ১৪ শতাধিক ফেরি ও লঞ্চ হকারের মানবেতর জীবনযাপন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায় কর্মরত ১৪ শতাধিক হকার বেকার হয়ে পড়েছে। সরকারি সংস্থা থেকে রেজিস্টার্ড ৩টি সমিতির সদস্য সংখ্যা ১ হাজার ৪১৪ জন।
দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার হকার সমিতির সভাপতি মো. সাচ্চু বেপারী জানান, গত ২৫ জুন পদ্মা সেতু উদ্ভোধনের পর তার সমিতির ১৭১ জন সদস্য বেকার হয়ে পড়েছে। এ সকল হকাররা লঞ্চ ঘাট এলাকায় ঝাঁল মুড়ি, কলা, আম, পেঁয়ারা ও মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত।
দৌলতদিয়া ঘাট হকার সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মো. লাল্টু মন্ডল জানান, তার সমিতির ৮৮১ জন সদস্য রয়েছে। দৌলতদিয়া পদ্মা নদীতে গত ১ দশক যাবৎ ভয়াবহ ভাঙ্গনে তাদের ঘর বাড়ী পদ্মা নদীতে বিলিন হয়ে গেছে। দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাদের বাড়ী ছিল। অনেক গ্রামই ইউনিয়ন পরিষদের মানচিত্র থেকে সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। অনেক হাকারের পরিবারের বাড়ি ২-৩ বার নদীভাঙনের কবলে পড়ে এখন তারা ভিখারী।
অনেক হকার জানান, এক যুগ পূর্বে তাদের গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল। অভাব কি জিনিস তখন তারা বুঝে নি। বর্তমানে তাদের ব্যাংক থেকে ঋন অথবা দোকান থেকে বাকিতে কোন জিনিসও দিচ্ছে না কেউ। দৌলতদিয়া ঘাট জমজমাট থাকাকালীন সময়ে সংসারের অন্য কোন আয়ের কোন উৎস না থাকায় ফেরিতে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে সংসার চালাতো। গত ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার চালু হওয়ায় দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাল ভর্তি ট্রাকের সংখ্যা অনেক কমে গেছে। ফেরিতে দ্রুত এ সকল যানবাহন পারাপার হওয়ায় হকারদের নিকট থেকে কোন জিনিসপত্রই কেউ তেমন ক্রয় করছে না বা বিক্রি হচ্ছে না।
দৌলতদিয়া ঘাট হকার ঐক্য কল্যাণ সমিতির সভাপতি মো. বাবু মন্ডল জানান, আগামী মাসে পবিত্র কোরবানির ঈদ। ফেরি ঘাটে যানবাহন না থাকায় তার সমিতির ৩৬২ জন হকার সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে। সরকারী ভাবে এ সকল হকারের কোন পুনবাসনের ব্যবস্থা নেই। অনেক হকারের ছেলে-মেয়েরা স্কুল ও কলেজে লেখাপড়া করে। সামনে ঈদ ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড় তাদের ভাগ্যে হইতো জুটবে না। এতোদিন হাকারি করা আয় দিয়ে ১৪১৪ জন হকারের পরিবার চলেছে। পরিবারের ৫ সহস্রধিক সদস্য রয়েছে । এ সকল হকারদের খবর জনপ্রতিনিধিরা কেউ নিচ্ছে না।
সোমবার (২৭ জুন) দৌলতদিয়া ৪টি ফেরি ঘাটে ১২ টি ফেরি গাড়ীর অপেক্ষায় ছিল। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ২০টি ছোট-বড় ফেরি চলাচল করিলেও অধিকাংশ ফেরিই যানবাহনের অভাবে হাফ লোড নিয়ে ছেড়ে যাচ্ছে। ফলে সরকারী সংস্থা বিআইডাব্লিউটিসির রাজস্ব আয়ও অর্ধেকে নেমে এসেছে। দীর্ঘদিনের যানজট অবশেষে স্থায়ীভাবে থেমে গেলো বলে যানবাহনের চালকরা জানান। ছবি আছে।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন