করোনায় বিশ্বে আরো ৫৮০ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৯২ লাখ ৩ হাজার ৬২৯ জন। আর মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ৫১ হাজার ৮২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। আর এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২০ জনের। আর শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৮৪৭ জন। এ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়াল যথাক্রমে ১০ লাখ ৪০ হাজার ৯১৯ এবং ৮ কোটি ৮৮ লাখ ৩৯ হাজার ৯৭৩ জন।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্য। ফলে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে এ পর্যন্ত যুক্তরাজ্যে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৮২৭ এবং ১ লাখ ৭৯ হাজার ৯২৭ জন।
ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৬০ হাজার ৯৪০ জন। আর মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩৫৮ জন। দেশটিতে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১১ জনের। আর আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৩০১ জনের। আক্রান্তের দিক দিয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বমুখীতে রয়েছে- ইতালি ও অস্ট্রেলিয়া।
জামান / জামান
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী