ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠিকাদারের চাঁদাবাজি মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ৪:৩৯
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮জুন) ভোরে ওই ইউনিয়নের শ্রতিধর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন এলাহী বকস নামে এক ঠিকাদার। আর ঠিকাদার বলছে, চেয়ারম্যান ফরহাদ হোসেন তাকে ও তার ছেলেকে গ্রাম পুলিশ দিয়ে ডেকে নিয়ে গিয়েছেন। এতে তার মন খারাপ হয়েছে তাই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।
 
কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারী করছেন এলাহী বকস নামে এক ঠিকাদার। সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে মর্মে  এমন অভিযোগ তুলে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। পরে ২৬ জুন ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে ৪/৫ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দায়ের করেন ওই ঠিকাদার। মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের শ্রতিধর এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ।
ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের পরিবারের অভিযোগ, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন ওই ঠিকাদার এলাহী বকস।
 
ঠিকাদার এলাহী বকস বলেন, রাস্তার কাজে অনিয়ম তুলে তিনি চাঁদা দাবি করেন। তাই থানায় মামলা দায়ের করেছি। এটি আমি অন্যারের কিছু দেখছি না। এছাড়া ও চাঁদা না দেয়ার ফলে চেয়ারম্যান সাহেব আমাকে ও আমার ছেলেকে চৌকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে গেছে। এতে আমার মন খারাপ তাই মামলা করেছি।
 
কালীগঞ্জ থানার ওসি গেলাম রসুল জানান, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার