ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মুম্বাইয়ে ভবন ধসে ১৯ জন নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৬-২০২২ সকাল ৮:৫২

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের নাসিকনগর এলাকার একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে বেশ আকস্মিকভাবেই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় ইতোমধ্যে উদ্ধার করতে পেরেছে নাসিক নগর পুলিশ। এরা হলেন- কিশোর প্রজাপতি, সিকান্দার রাজভার, অরবিন্দ রাজেন্দ্র ভারতি, অনুপ রাজভার, অনিল যাদব, শামু প্রজাপতি, লীলা বাঈ প্রহ্লাদ গায়গোয়াড়, রমেশ নাগ বৈদ্য, প্রহ্লাদ গায়কোয়াড় এবং গুড্ডু পাসপোর।

ভবন ধসের অল্প সময়ের মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ইতোমধ্যে সব নিহতের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তূপে ২০ থেকে ২৫ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করছেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল এবং এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারপরও লোকজন এখানে বসবাস করছিলেন। যাই হোক, আমরা এখন উদ্ধার তৎপরতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

জামান / জামান

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে