ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কানাডায় ব্যাংকে গোলাগুলি, ৬ পুলিশ কর্মকর্তাসহ হতাহত ৮


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ১১:৩৪

কানাডায় একটি ব্যাংকে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। নিহত দুজনই বন্দুকধারী ছিল। এছাড়া এ ঘটনায় আরো ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি ব্যাংকে গোলাগুলি ও হতাহতের এ ঘটনা ঘটে।

এদিকে, একই স্থানে একটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ার পর বিস্ফোরণের আশঙ্কায় পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করে দেয়া হয়। কানাডীয় পুলিশের বরাত দিয়ে বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কানাডার আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে ভ্যাঙ্কুভার দ্বীপের সানিচ শহরের ব্যাংক অব মন্ট্রিলে পৌঁছায় জরুরি বিভাগের কর্মীরা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অবস্থিত।

সানিচ শহরের পুলিশ তাদের ওয়েবসাইটে বলেছে, ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত একটি গাড়িতে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস থাকার কারণে ঘটনাস্থলের কাছাকাছি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খালি করা হয়েছে।

সানিচের পুলিশ প্রধান ডিন ডুথি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজনরা ‘ভারী অস্ত্রশস্ত্রে’ সজ্জিত ছিল এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা নিজেদের শরীরে বর্ম পরিধান করেছিল। গোলাগুলির ঘটনায় আহত ৬ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে শিগগিরই ছেড়ে দেয়া হবে কিন্তু অন্যরা খুব গুরুতর আহত হয়েছে এবং তাদের অস্ত্রোপচার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুরকে সঙ্গে নিয়ে পুলিশ অফিসাররা হাঁটছেন এবং সেসময় গুলির শব্দ শোনা যাচ্ছে। এছাড়া প্রত্যক্ষদর্শী আর কারও কাছে এই ঘটনার কোনো ভিডিও থাকলে পুলিশ সেগুলো জমা দিতে বলেছে বলে জানিয়েছে সিবিসি নিউজ।

ডিন ডুথি আরো বলেছেন, বিশৃঙ্খল, মর্মান্তিক, হিংসাত্মক এই ঘটনা সম্পর্কে আমি যা জানি তা হচ্ছে, গোলাগুলির এই ঘটনায় বাইরের কোনো মানুষ আহত হননি। এটি সত্যিই আশ্চর্যজনক।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, সহিংসতার এই ঘটনায় তিনি মর্মাহত ও দুঃখিত। আজকের গোলাগুলির ঘটনায় আহত পুলিশ অফিসার এবং তাদের সহকর্মীরা যারা মানুষকে নিরাপদ রাখতে বিপদের দিকে ছুটে গিয়েছিলেন, তাদের আমি স্মরণ করছি।

জামান / জামান

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে