ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মহিপুরে ধরে নিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ১২:১০

পটুয়াখালীর মহিপুরে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে খলিলুর রহমানের (৫৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুন) রাত ৮টার দিকে খলিলুর রহমানকে বাড়ির মসজিদের সামনে থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র, ইট, লোহার পাত দিয়ে কুপিয়ে জখম করে ও লোহার দণ্ড দিয়ে বর্বর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে দুই পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।

প্রাথমিকভাবে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা শেষে রাত ১০টায় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মেম্বারের ছত্র ছায়ায় গড়ে ওঠেছে মহিপুরে একদল বাহিনী এদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কিত। এর আগে তার বিরুদ্ধে ট্যুরিস্ট হয়রানি অভিযোগের মামলায় জেল খেটেছে বলে অভিযোগ রয়েছে। 

খলিলুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এমন হত্যাযোগ্য ঘটনা ঘটিয়েছে। এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন আহতের পরিবার। 

পুলিশ সূত্রে জানায়, এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

জামান / জামান

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১