ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাইফুলসহ ৫ ছাত্রদল নেতা আটক: নগর বিএনপির নিন্দা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ১২:৩৮

পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুলসহ ৫ ছাত্রদল নেতাকে গত সোমবার (২৭ জুন) চট্টগ্রাম আদালত এলাকা থেকে আটক করেছে  পাচলাইশ থানা পুলিশ। এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা জানায় গত সোমবার  বিকাল সাড়ে চারটায় সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের তুলে নিয়ে গিয়ে নতুন অস্ত্র মামলায় কারাগারে পাঠিয়েছে। 

মঙ্গলবার (২৮ জুন) এক বিবৃতিতে এই জঘন্য ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা আতঙ্কজনক। ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফকে এভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে, তাতে সাইফুল ইসলাম সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারো তাকে একই কায়দায় আটক গভীর উদ্বেগজনক।  শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, সাইফুলসহ অন্য ৪ জন ছাত্রদল নেতার কোন মামলায় ওয়ারেন্ট না থাকার পরও পাঁচলাইশ থানা পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে তাদেরকে অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করেছে। পুলিশ আদালত এলাকা থেকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে চালান দিয়ে উল্টো তাদেরকে সন্ত্রাসী হিসাবে প্রচার করছে। সাইফুল ছাত্রদলের বলিষ্ঠ নেতা, তাই তাকে দমানোর জন্যই এই গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। সাইফুল সব মামলায় জামিনে আছে এবং তার মামলাগুলো সব রাজনৈতিক মামলা। এভাবে নিরাপরাধ ছাত্রদল নেতাদের গ্রেফতার ও অস্ত্র দিয়ে চালান দেওয়া প্রশাসনের জঘন্য ঘটনা।

আটককৃত সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. আবিদ, মো. সাজ্জাদ ও ইমরান হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবীও জানান নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ