রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
‘মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ শে) বেলা ১১টায় উপজেলা হলরুমে এ আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় উপ-সহকারী জহুরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম বাচ্চু উপজেলা ভাইস চেয়ারম্যান রায়গঞ্জ।
২০২১-২২ অর্থ বছরের খরিপ-২/২০২২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কর্মসূচি বাস্তবায়নে এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,কৃষি সম্প্রসারণের দেলোয়ার,মোমিনুল,উপ সহকারী স্থানীয় প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মী,রায়গঞ্জের সুবিধাভোগী প্রান্তিক কৃষক সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied