ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পদ্মা সেতু চালুর পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফাঁকা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৪:১৮
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া এখন যাত্রী ও যানবাহন সংকটে ভুগছে। যে নৌরুট দিয়ে প্রতিদিন লাখো যাত্রী ও কয়েক হাজার যানবাহন চলাচল করত সেই নৌরুট এখন অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটটি এখন অনেকটাই যাত্রী ও যানবাহন শূন্যতায় ভুগছে।
 
কয়েক দিন আগেও যেখানে ফেরির জন্য মহাসড়কে দিনের পর দিন অপেক্ষা করত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস, সেই মহাসড়ক এখন ফাঁকা। পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে ঘাটের চিত্র। এখন আর ফেরির জন্য কোনো যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যাচ্ছে না। বরং এখন যানবাহনের জন্যই দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে ফেরিগুলোকে। কোনো কোনো সময় যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখেই ঘাট ছাড়ছে ফেরি। ফাঁকা রেখেই দৌলতদিয়া ঘাট ছাড়ছে ফেরি। বুধবার (২৯ জুন) সকাল ৮টায় এমনই চিত্র চোখে পড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। তবে এখনো এই নৌরুটে ১৮টি ফেরি চলছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
 
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে সরেজমিন দেখা যায়, ঘাটের ৪নং পন্টুনে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে চন্দ্র-মল্লিকা। কিছু সময় অপেক্ষা করার পর অর্ধেক জায়গা ফাঁকা রেখেই ৩টি পণ্যবাহী ট্রাক, একটি যাত্রীবাহী বাস, ৩টি ব্যক্তিগত ছোট গাড়ি ও দুটি মোটরসাইকেল নিয়ে ঘাট ছাড়ে ফেরিটি পাটুরিয়ার উদ্দেশ্যে ঘাট ছাড়ে। ফেরির মাঝখানের পুরো জায়গাই ছিল ফাঁকা।
 
এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় দেখা যায়, একেবারেই ফাঁকা রয়েছে সড়কটি। কোনো যানবাহন নেই সড়কটিতে। দুয়েকটি গাড়ি যা আসছে, তা টিকিট বুকিং করে সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। যাত্রীদেরও তেমন পদচারণা নেই। একেবারেই যাত্রীশূন্য বলা যেতে পারে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ১০টি রো-রো, ৬টি ইউটিলিটি ও ২টি কে-টাইপ। গত ২৪ ঘণ্টায় এই নৌরুটে মোট ২ হাজার ৬২৩টি যানবাহন পার হয়েছে। এরমধ্যে বাস ৩৫৭, ট্রাক ১১২২, ছোট গাড়ি ১০৫৫ ও মোটরসাইকেল ৬৬টি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত