ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আবারো তিস্তার পানি বৃদ্ধি, জরুরি হয়ে পড়েছে শুকনা খাবারের


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৫:৫৮
ভারি বর্ষণ আর উজানের ঢলে আবারো লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ও সানিয়াজান নদীর পানি বাড়তে শুরু করেছে। ইত্যেমধ্যে ৭টি ইউনিয়ন প্লাবিত হয়ে ১ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। জরুরি হয়ে পড়েছে শুকনা খাবার বিতরণ।
 
জানা গেছে, বুধবার (২৯ জুন) সকাল ৬টা থেকে তিস্তা ও সানিয়াজান নদীর পানি বাড়তে থাকে। ফলে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া, সানিয়াজান, গড্ডিমারী, সিংগীমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ১ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। মানুষজনের চলাফেরার রাস্তাঘাট তলিয়ে গেছে, পানির নিচে আঞ্চলিক সড়কগুলো ভেঙে যাচ্ছে। অনেক পরিবার রান্না করতে না পেরে শিশু সন্তান নিয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে।
 
পানিবন্দি পরিবারের মোজাম্মেল হক বলেন, রান্নাঘরে পানি আসায় চুলা জ্বালানোর কোনো ব্যবস্থা নাই। সকাল থেকে বিস্কুট খেয়ে গবাদিপশু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি।
 
গড্ডিমারী ইউনিয়নের সদস্য জাকির হোসেনসহ কয়েকজন জনপ্রতিনিধি জানান, হঠাৎ নদীর পানি বেড়ে এলাকার কয়েকশ মানুষ পানিবন্দি হয়েছে পড়েছে। পানিবন্দি পরিবারগুলোর ত্রাণ সহায়তা খুবই প্রয়োজন।
 
বুধবার বিকেল ৪টায় তিস্তা ব্যারাজ কন্টল রুম থেকে জানানো হয়, উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়েছে। তবে তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
 
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়নের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। তবে কী পরিমাণ লোকজন পানিবন্দি হয়েছে, তার তালিকা তৈরি করা হচ্ছে। পরিবারগুলোর জন্য জেলা প্রশাসকের কাছে ত্রাণ সহায়তার আবেদন করা হয়েছে। ত্রাণ সহায়তা পেলে দ্রুত পানিবন্দি পরিবারের মাঝে বিতরণ করা হবে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন