ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আবারও বিপদসীমার উপরে তিস্তা-ধরলার পানি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৬:২
কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে তিস্তা ও ধরলা নদীর পানি। বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি।
 
বুধবার (২৯ জুন) দুপুর ১২টার পরিমাপে তিস্তা নদীর ব্যারাজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর এবং বিকেল ৪টায় পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণেরে ব্যারাজ কর্তৃপক্ষ খুলে দিয়েছে ৪৪টি জলকপাট।
 
এদিকে, ধরলা নদীর পানি বিকেল ৪টার পরিমাপে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
চলতি মাসের প্রথম সপ্তাহের বন্যার ধকল কাটতে না কাটতেই আবারো বন্যাকবলিত হওয়ার আশংকায় পড়েছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং সদর উপজেলার প্রায় ১৩টি ইউনিয়নের ১৫ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ।
 
গত ৪-৫ দিনে পানি বন্যাকবলিত এলাকা থেকে নেমে যাওয়ার অনেকেই নতুন করে  জীবন-জীবিকার যে প্রত্যাশা লালন করছিলেন, তা আবারো ভেস্তে গেল। সকলেই এখন আবারো অজানা আতংক নিয়ে মারাত্মক হতাশা আর অস্থিরতায় সময় পার করছেন।
 
আবারো তিস্তা ও ধরলার পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী ৫ উপজেলার প্রায় পাঁচ হাজার পরিবারের বাড়ছে আতংক। ইতোমধ্যে তীরবর্তী নিম্নাঞ্চল জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ও মোগলাহাট ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
 
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, পানি বেড়ে যাওয়ায় আমরা সবাই সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
 
এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানিয়েছেন, চলতি মৌসুমের বন্যা আমরা সফলতার সাথে মোকাবেলা করেছি। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সে বিষয়ে অবগত আছি। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে জনমানুষের দুর্ভোগ লাঘবে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এমএসএম / জামান

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ