ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৯-৬-২০২২ রাত ৮:৫
লালমনিরহাটের কালীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আমন মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 
বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,উপজলার সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠানে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ প্রদান করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার