ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে জি-মেইল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২২ সকাল ৯:৯

গুগলের ফ্রি ইমেইল পরিষেবা জিমেইল এবার নতুন অফলাইন মোড সেবা এনেছে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা মেইল পড়তে পারবেন, উত্তর দিতে পারবেন, সার্চ করে পুরনো মেসেজও খুঁজতে পারবেন।

দুর্বল ইন্টারনেট সংযোগের এলাকার ব্যবহারকারীদের জন্য এ সেবা এনেছে গুগল। ইন্টারনেট সংযোগ ছাড়াই 'mail.google.com' ঠিকানায় ব্যবহারকারীরা মেইল পড়তে ও উত্তর দিতে পারবেন। এই লিংক ক্রোমে বুকমার্ক করে রাখতে হবে।

যেভাবে পাবেন অফলাইন সুবিধা

ডিভাইসে ক্রোম ডাউনলোড করতে হবে। ক্রোম ব্রাউজারের ব্রাউজার উইন্ডোতেই শুধু অফলাইনে জিমেইল ব্যবহার করা যাবে, ইনকগনিটো মোডে এ পরিষেবা পাওয়া যাবে না।

প্রথমে জিমেইলের অফলাইন সেটিংস অপশনে যেতে হবে। এরপর 'এনাবল অফলাইন মেইল' অপশন দেখুন। কতোদিনের মেসেজ সিঙ্ক করতে চান তা বাছাই করে নিতে পারবেন।

বুকমার্ক ক্রয়ার জন্য লিংকে প্রবেশ করলে এড্রেস বারের ডানদিকের স্টার চিহ্ন দেখতে পাবেন। এই স্টার চিহ্নে ক্লিক করলে বুকমার্ক করতে চান কি না সে অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি অফলাইনে সরাসরি এ লিংকের মাধ্যমে জিমেইল ব্যবহার করতে পারবেন।

অফলাইনে মেইল পাঠালে সে মেইল নতুন 'আউটবক্স' ফোল্ডারে চলে যাবে, ইন্টারনেট সংযোগ চালু হলেই মেইল চলে যাবে।তবে জিমেইলের এ অফলাইন অপশন আনইনস্টল করারও অপশন আছে। এজন্য অফলাইন ডাটা মুছে ফেলতে হবে। কম্পিউটারে গুগল ক্রোম খুলতে হবে। একদম উপরের ডানদিকে ক্লিক মোর অপশন থেকে সেটিংস-এ যেতে হবে। একদম নিচের দিকের 'এডভান্সড' অপশনে ক্লিক করতে হবে।

'প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি'র নিচে কন্টেন্ট সেটিংস ও কুকিজে ক্লিক করতে হবে। এরপর 'সি অল কুকিজ'-এ ক্লিক করে সাইট ডেটা অপশনে গিয়ে 'রিমুভ অল' ক্লিক করতে হবে। জিমেইল অফলাইন সেটিংসে গিয়ে 'এনাবল অফলাইন মেইল' অপশন 'আনচেক' করতে হবে।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন