কোনাবাড়ীতে বিয়ার ও বিদেশি মদসহ যুবক আটক
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর হরিণাচালা এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ রনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রনি খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া গ্রামের মৃত আশরাফ ঢালীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, হরিণাচালা স্পেস সোয়েটারের পাশে বাবুল স্বর্ণকারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied