ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

লিবিয়ার মরুভূমি থেকে ২০ মরদেহ উদ্ধার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ১০:৯

লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা, পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আফ্রিকার অন্য দেশ চাদের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। মরুভূমি দিয়ে যাওয়ার সময় এক ট্রাক ড্রাইভার এসব মরদেহ প্রথমে দেখতে পান। তারপর গত মঙ্গলবার উদ্ধার করা হয়।

কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান জানিয়েছেন, আমাদের বিশ্বাস ওই দলটি প্রায় ১৪ দিন আগে মরুভূমিতে মারা গেছে।

লিবিয়ার কম জনবহুল এই অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) উপরে দেখা যায়। অ্যাম্বুলেন্স সার্ভিস ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে একটি পিকআপ ট্রাকের কাছে মরুভূমির বালিতে পচনশীল মৃতদেহগুলো দেখা যাচ্ছে।

বেলহাসান বলেন, মৃতদের মধ্যে দুজন লিবিয়ার নাগরিক। ধারণা করা হচ্ছে, বাকিরা চাদের অভিবাসনপ্রত্যাশী।

জামান / জামান

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে