মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগ
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এক ফেসবুক ভাষণে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দেশটির সুপ্রিমকোর্ট গতকাল বুধবার এক আদেশে উদ্ধব ঠাকরেকে বৃহস্পতিবারের মধ্যে সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলে। কিন্তু দলের বিধায়কদের বড় একটি অংশ, সব মিলিয়ে ৩৯ জন বিধায়ক শিবসেনার জ্যেষ্ঠ নেতা একনাথ সিন্ধের নেতৃত্বে উদ্ধব ঠাকরের সঙ্গ ত্যাগ করেন। ফলে উদ্ধব বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা হারান।
উদ্ধব তার ভাষণে বলেন, আমরা সুপ্রিমকোর্টের আদেশ সম্মেলন করি। গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে। এ সময় উদ্ধব বিধানসভা থেকেও তার পদত্যাগের কথা ঘোষণা করেন।
এদিকে, উদ্ধব এবং তার দল আদালতের কাছে আহ্বান জানিয়েছিল যেন, বৃহস্পতিবার রাজ্য গভর্নরের ডাকা বিধানসভার ফ্লোর টেস্ট স্থগিত করা হয়। তবে আদালত জানিয়েছে, বৃহস্পতিবার ভোটের পরই আদালত আগামী ১১ জুলাই এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেবে যে, উদ্ধবের সঙ্গ ত্যাগকারীরা বিধানসভার অযোগ্য বলে বিবেচিত হবেন কি-না।
একনাথ সিন্ধে এবং তার সঙ্গে থাকা বিধায়করা দাবি করেছিলেন, তারাই আসল শিবসেনা। এ নিয়ে তারা নির্বাচন কমিশনেও যাবেন। জবাবে উদ্ধব এবং তার অনুসারীরা জানিয়েছিলেন, তারাই বাল সাহেবের অনুসারী এবং তারাই আসল শিবসেনা।
এর আগে ৮ দিন আগে একনাথ সিন্ধের নেতৃত্বে শিবসেনার বেশ কয়েকজন বিধায়ক মহারাষ্ট্র ছেড়ে গুজরাটের সুরাটে চলে যান। পরে সেখান থেকে তারা চলে যান আসামের গুয়াহাটিতে। সেখানেই একটি পাঁচতারকা হোটেলে অবস্থান করেন বেশ কয়েক দিন। পরে গুয়াহাটিতে আরো কয়েকজন শিবসেনা বিধায়ক একনাথ সিন্ধের দলে যোগ দেন। এ নিয়ে একনাথ সিন্ধের পক্ষের বিধায়কের সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।
সব মিলিয়ে বিজেপির বিধায়ক এবং কয়েকজন স্বতন্ত্র বিধায়কের সমর্থন পেলে একনাথ সিন্ধের অনুসারীরাই আগামী দিনে মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারেন।
জামান / জামান
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী