কচুয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁদপুরের কচুয়ায় ট্রাকচাপায় সফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইননগর গ্রামের আবুল হাসেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাচার ফাঁড়ি এসআই মো. আনোয়ার হোসেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় গৌরীপুর থেকে আসা মালবাহী একটি ট্রাক ঢাকাগামী মোটরসাইকেল আরোহী সফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছে।
এদিকে, কচুয়া-গৌরীপুর সড়কটির বাঁক সরলীকরণের পর থেকে বায়েক মোড় এলাকায় স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা এড়াতে বায়েক মোড় এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন