বান্দরবানে সেনা রিজিয়ন ও হেডম্যানদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবানের সেনা রিজিয়নের আয়োজনের ৭টি উপজেলার মৌজাপ্রধান হেডম্যান ও সেনা রিজিয়নের মাঝে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মিলনায়তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
শুরুতেই রিজিয়নের মাঠে আকাশে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বান্দরবানের অধীনস্থ ৭টি উপজেলার মৌজাপ্রধান হেডম্যান ও সেনা রিজিয়নের মাঝে এলাকার শান্তি ও সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বান্দরবানে ১৭তম বোমাং সার্কেল চিফ রাজা উচ প্রু মারমা বলেন, সেনাবাহিনীর অকৃত্রিম পরিশ্রম ও প্রচেষ্টায় পার্বত্যাঞ্চল আজ সমৃদ্ধশীল। পার্বত্যাঞ্চলের নাগরিক হিসেবে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের দায়িত্ব। দেশের প্রশাসন এবং সরকারের প্রতি আস্থা রেখে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বক্তব্য প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, সেনাবাহিনী দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের যে কোনো কাজের অগ্রভাগে সেনাবাহিনীর অবদান উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পার্বত্যাঞ্চলেও সেনাবাহিনীর অবদান অপরিহার্য। তাই প্রশাসনের প্রয়োজনীয় সকল সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় বান্দরবান ১৭তম বোমাং সার্কেল চিফ রাজা উ চ প্রু চৌধুরীসহ ৭টি উপজেলার জোনের জোন কমান্ডার ও রিজিয়নের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied