ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষক হত্যার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ১:১২

ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রের অতর্কিত হামলায় সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকাকে হত্যাকারীর ফাঁসি ও শিক্ষকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক, মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলেজ সমমান শিক্ষক সমিতির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। 

সভায় বক্তব্য রাখেন- তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তাফালবাড়ী কলেজের সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা, শরণখোলা সরকারী কলেজের অধ্যাপক আকন আলমগীর, মাতৃভাষা কলেজের প্রভাষক সঞ্জয় কুমার, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হাওলাদার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম বাবুল, রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান। 

সভায় বক্তারা গত ২৫ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ও তার মদদাতার দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খান। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত