ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ছেলের ঘর থেকে পিতার ঝুলন্ত লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ৩:১

ভোলার লালমোহনে ছেলের বসতঘর থেকে আ. মালেক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাউরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বৃদ্ধের ছেলে ওজিউল্লাহ জানান, তার ঘরের দোতলার একটি কক্ষে থাকতেন তার বাবা। তিনি দীর্ঘদিন যাবৎ পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে তাকে খাবার ও ওষুধ খাইয়ে কক্ষে রেখে সকলে ঘুমিয়ে পড়েন। সকালে শ্বশুরের জন্য চা-নাস্তা দিতে গিয়ে তাকে কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন তার স্ত্রী। পেটের পীড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবা আত্মহত্যা করেছেন বলেও ধারণা করেন ওজিউল্লাহ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। থানায় এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত