ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর ও জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেলের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর ও জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিযার্তনের শিকার জহুরুল হক নামে ওই ব্যক্তি বাদী হয়ে চেয়ারম্যান ও ৩ জন গ্রামপুলিশকে আসামি করে বুধবার (২৯ জুন) রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিযার্তনের শিকার জহুরুল হক বর্তমানে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন।
হাতীবান্ধা থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকার জামাল উদ্দিনের ছেলে জহুরুল হকের সাথে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারধীনও রয়েছে। ওই ঘটনার জের ধরে বুধবার ভোররাতে বড়খাতা ইউনিয়ন পরিষদের কয়েকজন গ্রামপুলিশ জহুরুল হককে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসে। সকাল ১০টার দিকে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল ইউনিয়ন পরিষদে এসে আটক জহুরুল হকে হলরুমে নিয়ে যেতে গ্রামপুলিশদের নিদের্শ দেন। হলরুমে জহুরুল হককে আটকে চেয়ারম্যান ও কয়েকজন গ্রামপুলিশ নিযার্তন করেন। পরে সাদা কাগজে জোরপূর্বক জহুরুল হকের স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। নির্যাতনে জহুরুল হক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বুধবার রাতে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল ও ৩ জন গ্রামপুলিশের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন জহুরুল হক।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল বলেন, জহুরুলের সাথে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই মামলার তদন্ত আমার কাছে এসেছে আদালত থেকে। আমি দুপক্ষকে ডেকে পুরো বিষয়টি অবগত হয়েছি মাত্র।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেলের বিরুদ্ধে জহুরুল হক নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদে মারধর ও জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied