কনস্টেবল মান্নানের অবসর উপলক্ষে সাতকানিয়া পুলিশের বিদায়ী অনুষ্ঠান
সাতকানিয়া থানায় কর্মরত কনস্টেবল আব্দুল মান্নানের অবসরগ্রহণ করায় সাতকানিয়া থানা পুলিশ তাকে (মান্নান) বিদায় জানাতে আয়োজন করে প্রীতিভোজসহ বিদায়ী আলোচনা সভা। বুধবার (২৯ জুন) দুপুরে সাতকানিয়া থানা মাঠে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রীতিভোজ ও বিদায়ী অনুষ্ঠানে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি শিবলী নোমান, সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে এবং সাতকানিয়া থানার সকল এসআই, এএসআই ও কনস্টেবলবৃন্দ।
প্রীতিভোজ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডিশনাল এসপি শিবলী নোমান বলেন, আমাদের পুলিশ বাহিনীতে ১৯৮৩ সালে যোগদান করে ২৯ জুন অবসরে যাচ্ছেন। তিনি কর্মজীবনে অত্যন্ত সফলতার সাথে কাটিয়েছেন। আজকের বিদায়লগ্নে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান বলেন, দীর্ঘকালের আমাদের সারথি আমাদের প্রাণপ্রিয় সদস্য বাংলাদেশ পুলিশ পরিবারের গর্ব আব্দুল মান্নান জীবন যৌবন সবকিছুই মানুষের সেবায় ত্যাগ করে আজকে অবসরে যাচ্ছেন। আজকের এই দিনে তার পরবর্তী জীবনের সময়টুকু পরিবারের সাথে ভালোভাবে কাটানোর এবং সুস্বাস্থ্য কামনা করছি, যাতে মান্নান ভাই বাকি জীবন ভালোভাবে কাটায়।
উক্ত অনুষ্ঠানে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দেসহ উপস্থিত অন্যরাও বক্তব্য রাখেন।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied