লালমোহনে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজধানী ঢাকা থেকে আবু তাহের (রিপন) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। বুধবার (২৯ জুন) রাতে লালমোহন থানার এএসআই জাকারিয়া নয়নসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাজধানীর আদাবর সুনিবিড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রিপন লালমোহন উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা গ্রামের দেওয়ানবাড়ির মো. মোতালেবের (মতলব) ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, রিপন জয়দেবপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ( মামলা নং জিআর মামলা ৬৬৯/০৬)। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গতকাল (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied