বান্দরবানের মারাইতং পাহাড়ে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ
বান্দরবানের আলীকদম উপজেলার ঐতিহ্যবাহী মারাইংতং পাহাড়ে অবস্থানরত বৌদ্ধ ধর্ম জাদীতে (প্রার্থনা ঘর) সন্ধ্যার পর পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ করেছে জাদী ব্যবস্থাপনা কমিটির। তথ্যটি নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।
তিনি জানিয়েছেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে জাদী ব্যবস্থাপনা কমিটি বিকেল ৫টার পর পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
জানা গেছে, আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়, যার উচ্চতা প্রায়
১ হাজার ৬৪০ফুট। দেশি ও বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্পটটি। সেই সাথে পর্যটকরা তাঁবু টাঙিয়ে রাত্রিকালীন সেখানে অবস্থান করা শুরু করেন ধীরে ধীরে। সন্ধ্যায় গড়িয়ে এলে মুনোমুগ্ধকর হয়ে ওঠে পাহাড়ের চতুর্পাশ। আকাশের মেঘভর্তি তারা পর্যটকদের মন কেড়ে নেই মারাইতং পাহাড়টি। তবে এখন সে পাহাড়ে রাতযাপন নিষিদ্ধ করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, মারাইংতং পাহাড় চূড়ায় বিশাল সমতল ভূমিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি জাদী (প্রার্থনা ঘর) রয়েছে। পাহাড় চূড়ায় জাদী স্থাপনের পর থেকে মনোরম এই পাহাড় চূড়াটি পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে ওঠে। তবে দিন দিন পর্যটক বৃদ্ধি পাওয়ায় এবং নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টির পর পাহাড় চূড়ায় সন্ধ্যার পর পর্যটকদের ভ্রমণ ও অবস্থান নিষিদ্ধ করে জাদী ব্যবস্থাপনা কমিটি।
জাদী ব্যবস্থাপনা কমিটির সদস্য অংশৈ থোয়াই মারমা বলেন, উপজেলা প্রশাসনের অনুরোধে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নিতে হয়েছে। সব দর্শনার্থীকে সকাল ৬টা থেকে বিকেল ৫টার মধ্যে স্পট ভ্রমণ শেষ করতে হবে এবং ৬টার আগে অবশ্যই তীর্থস্থান ত্যাগ করতে হবে।
ঢাকা থেকে আসা ১০ জনের ট্র্যাক গ্রুপের সদস্য হৃদয় জানিয়েছেন, সকাল থেকে যেতে যেতে দুপুর গড়েয়ে যায়। আর সেখান থেকে ফিরে আসতে সময় থাকে না। মারাইতংয়ের সৌন্দর্য দেখতে রাতযাপন করতে হয়।
একই গ্রুপের পর্যটক আসমাউল হোসেন দিপু বলেন, পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য রক্ষা করতে জানেন না। যত্রতত্র ময়লা ফেলে দেন। তবে মারাইতংয়ের সৌন্দর্য ধর্মীয় ঘর রক্ষার্থে কমিটি রাতযাপন নিষিদ্ধ করেছে। ফলে এই স্পটে ট্র্যাক করতে যাওয়া অনেক পর্যটককে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই ফিরে আসতে হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, যেহেতু পাহাড়ের উপরে একটি জাদী (প্রার্থনা ঘর) রয়েছে, সেহেতু সেটি দেখার পাশাপাশি অনেকে রাতে অবস্থান করেন। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ার কারণে সেখানে রাতযাপন নিষিদ্ধ করা হয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied