নজিপুর ত্রায়ক তরুণ সংঘের সভাপতি রাকিব, সম্পাদক নাহিদ
নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুর পৌরসভায় একদল তরুণের সমন্বয়ে নজিপুর ত্রায়ক তরুণ সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠিত হয়েছে। ‘মানবতার আহ্বানে, নজিপুরের টানে’, পাশে থাকিবে ত্রায়ক মনে প্রাণে’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) রাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. তাসরিফ হোসেন সম্পদ স্বাক্ষরিত পত্রে উপজেলা সদর, পৌরসভা ও উপজেলার ইউনিয়নগুলো হতে স্বেচ্ছাসেবী সংগ্রহ করে আগামী এক বছর মেয়াদে ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রাকিব হোসেন (খান রাকিব) এবং সাধারণ সম্পাদক পদে মো. নাহিদ হাসান। এছাড়া প্রথম সহ-সভাপতি পদে পল্লব রঞ্জন চৌধুরী, প্রথম যুগ্ম-সম্পাদক পদে সাম্মি আকতার সিমা, সাংগঠনিক সম্পাদক পদে কলি রাণী, কোষাধ্যক্ষ মো. সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মো. সামিম হোসেন, প্রচার সম্পাদক মো. রিফাত হোসেন, সদস্য সচিব পদে তৌহিদ জামানসহ বিভিন্ন পদ ও উপ-পদ ও সদস্য পদে মোট ৩০১ জন স্থান পেয়েছেন এ কমিটিতে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. তাসরিফ হোসেন সম্পদ বলেন, আমরা একটি কমিউনিটির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। ব্ল্যাড ডোনেশন, মাদক দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আরো সমাজ উন্নয়নমূলক কাজে মানুষের সেবার লক্ষ্যে আমাদের এই সংগঠন। সংগঠনটি জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে জনদুর্ভোগ, জনমানুষের দুঃখ-দুর্দশা ও পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই পরিচালিত হবে নজিপুর ত্রায়ক তরুণ সংঘ।
এমএসএম / জামান
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি
Link Copied