মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌছে দিয়েছেন শেখ হাসিনা : বাবর
করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ- অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, শেখ হাসিনা সরকার পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোড়ঁগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য প্রতিটি এলাকায় হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তুলছেন। মানুষের হাতের নাগালেই পৌঁছে দিয়েছেন স্বাস্থসেবা। এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও যদি এইভাবে চিকিৎসাসেবায় এগিয়ে আসেন তাহলে উপকৃত হবে দেশের সাধারণ জনগণ।
সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে এবং স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করতে সরকারের পাশাপাশি বিত্তবান ও সমাজ সচেতন মানুষ এভাবে এগিয়ে আসলে স্বাস্থ্য সেবা থেকে কেউ বঞ্চিত হবে না। গত বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে এনায়েত বাজারের শাহেদ আজগর ও রাশেদ আজগর পরিবারের পক্ষ থেকে জুবলি রোডস্থ এলাহি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নাজমা সাত্তার ক্লিনিকের "ফ্রি ক্লিনিক সেবা" উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় ক্লিনিকের স্বত্বাধিকারি ডা.ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা বাচ্চু বলেন, চিকিৎসা ক্ষেত্রে বর্তমান সরকারের যে সাফল্য তা ধরে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। চিকিৎসা খাতকে উন্নত ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছেন। সরকারের পাশাপাশি এই ধরনের ব্যাক্তিগত উদ্যোগ চিকিৎসা খাতে আরও সুফল বয়ে আনবে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ বলেন , দারিদ্র্য জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রতিটি এলাকায় এলাকায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্লিনিক গড়ে উঠা প্রয়োজন। তার জন্য বিত্তবানদের সহায়তা কামনা করেন তিনি।
এসময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন ডা. নওশাদ আহমেদ, পুষ্টিবীদ ডা.রেশমী ইসলাম, উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নেজাম উল্লাহ, আবসার খান,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সিরাজ, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, তৌহিদুল ইসলাম মিতু, সাংবাদিক মাহবুবুল আলম,আব্দুল মান্নান, আবদুস শুক্কুর,মাহমুদুল হক চুন্নু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন, এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।
উল্লেখ্য এই ক্লিনিকে প্রতি সপ্তাহে তিনদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দুইজন চিকিৎসক ও একজন পুষ্টিবীদের সমন্বয়ে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ