লালমোহনে হাসপাতালের রোগীকে চেম্বারে যেতে ডাক্তারের পরামর্শ
ভোলার লালমোহন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে চেম্বারে দেখা করতে বলে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ডা. আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টায় হাসপাতালের বহির্বিভাগে সন্তানকে নিয়ে গেলে এক মাকে ফিরিয়ে দেন তিনি।
জানা গেছে, পাাঁচ মাস বয়সী সন্তানের জ্বর থাকায় গত ২৬ জুন (শনিবার) সন্ধ্যায় লালমোহন আঁখি মেডিকেল হলে ডা. আবদুল্লাহ আল মামুনের চেম্বারে যান পৌরসভার ৪নং ওয়ার্ডের ফরহাদ হোসেনের স্ত্রী। এ সময় ৪০০ টাকা ফি নিয়ে ওষুধ দিলে বাড়ি ফিরে যান তারা।
ভূক্তভোগী ফরহাদ হোসেন বলেন, চার দিনেও সন্তান সুস্থ না হওয়ায় মঙ্গলবার সকালে সন্তানকে নিয়ে হাসপাতালে যায় তার স্ত্রী ও বোন। পরে বহির্বিভাগের ২নং কক্ষে কর্তব্যরত ডা. আবদুল্লাহ আল মামুনের কাছে গেলে প্রথমে টোকেন সংগ্রহের কথা বলেন। পরে বিকেলে চেম্বারে দেখা করতে বলেই কক্ষ থেকে বেরিয়ে গেলে ডাক্তারকে না পেয়ে ফিরে আসতে বাধ্য হন তারা।
জানতে চাইলে ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, আজ ডিউটিতে ছিলেন না তিনি। তাহলে হাসপাতালের ২নং কক্ষে বসে চিকিৎসা নিতে আসা রোগীকে ফিরিয়ে দিলেন কিভাবে- এমন প্রশ্নের জবাবে রোগী ফিরিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের কাছে টোকেন ছিল না।
এদিকে ডা. আবদুল্লাহ আল মামুন ডিউটিতে ছিলেন কিনা- জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. নিলুফা বেগম রাগান্বিত ভাষায় বলেন, খোঁজ নিয়ে দেখেন। পরে ডা. আবদুল্লাহ আল মামুন ডিউটিতে আছেন জানিয়ে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, রোগীর সেবায় টোকেন কোনো দোহাই হতে পারে না।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন বিকেল ৪টায় লালমোহন বাজারের সোনালী মেডিকেল হল ও সন্ধ্যায় আঁখি মেডিকেল হলের চেম্বারে বসেন ডা. আবদুল্লাহ আল মামুন। অভিযোগ রয়েছে, অতিরিক্ত টাকার আশায় ডিউটি চলাকালীন সময়েও চেম্বারে আসেন তিনি।
আজ দুপুর পৌনে ১টার দিকে মুঠোফোনে কর্তব্যরত এক নার্স জানান, ডা. আবদুল্লাহ আল মামুন ডিউটিতে আছেন তবে হাসপাতালের কোনো আবাসিক রোগীকে দেখতে আসেননি তিনি।
এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মহসিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তারা।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান