ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উদ্বোধন


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ৪:১০
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা। এ উপলক্ষে বান্দরবানের পরমেশ্বর ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) দুপুরে বান্দরবান কেন্দ্রীয় দুর্গামন্দিরের সামনে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি কানু দাশে।
 
এ উৎসবের মধ্যদিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা, কীর্তন, পবিত্র গীতা থেকে পাঠ, প্রসাদ খাওয়াসহ নানা আয়োজন। এবারের রথযাত্রায় জেলা শহরের সনাতন ধর্মাবলম্বীদের সমাগম হয়। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুসহ রথ টেনে শহরে প্রধান সড়ক হয়ে বালাঘাটা কালীমন্দিরে গিয়ে সমাপ্তি ঘটে। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে রথযাত্রা উৎসবের মেতে ওঠেন।
 
এদিকে, রথযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে জেলা শহরে কেন্দ্রীয় দুর্গামন্দির ও কালীমন্দিরের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
 
অনুষ্ঠানে জনি সুশীলের সঞ্চালনায় বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, পৌর প্যনেল মেয়র সৌরভ দাশ শেখর, রেড ক্রিসেন্টের অমল কান্তি দাশসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
 
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ