সাপাহারে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওসি আল মাহমুদ। তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে পদন্নোতি পেয়ে গত ২৯ জুন সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
শুক্রবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদের সভাপতিত্বে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় ওসি আল মাহমুদ বলেন, সাংবাদিক ও পুলিশের উদ্দেশ্য সমাজ পরি্কার করা। সাংবাদিকরা সমাজের আয়না, তারা সমাজের বস্তুনিষ্ঠ তথ্যসহ বাস্তব চিত্র তুলে ধরে থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানেও পুলিশকে সহযোগিতা করে থাকেন। পুলিশ সেগুলো চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিয়ে থাকে। এরই সূত্র ধরে পুলিশ ও সাংবাদিকদের পেশা ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একটাই। বর্তমান সমাজের ব্যাধি মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা চান নয়া ওসি আল মাহমুদ।
সাপাহার থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানার উপ-পরিদর্শক আতাউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
Link Copied