লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু
ভোলার লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। লালমোহন হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে ও হিন্দু সমাজ সম্মেলনীর সহযোগিতায় শুক্রবার (১ জুলাই) বিকেল ৩টায় মদনমোহন জিউ মন্দিরের সামনে থেকে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর। তাই জগন্নাথ দেবের অনুগ্রহ ও মুক্তি লাভের আশায় রথের ওপর তার প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে সমাপ্তি হবে এ উৎসবের।
রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণ করেন- হিন্দু সমাজ সম্মেলনীর জয়ন্ত চন্দ পন্টি, মন্টু রঞ্জন কুণ্ডু, সুকুমার কর্মকার, শংকর মজুমদার, ইশকন মন্দিরের সভাপতি বাদল চন্দ্র, সাধারণ সম্পাদক ডা. রামকৃষ্ণ দাস প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান