কুতুবদিয়ায় বাড়ির পেছনে গাঁজার চাষ, মালিক আটক
কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পেছনে গাঁজার চাষ করায় ওই বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বড়ঘোপ মাতবরপাড়া এলাকা থেকে ১০টি গাঁজার গাছসহ আটক করা হয়। আটক ব্যক্তির নাম কাইয়ুম (৪০)। সে বড়ঘোপ মাতবরপাড়া গ্রামের মো. ছৈয়দের ছেলে।
পুলিশ জানিয়েছে, কাইয়ুম বাড়ির পেছনে গোপনে গাঁজা চাষ করে আসছিল। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে কুতুবদিয়া থানার একদল পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালান। সেখানে ১০টি ছোট-বড় গাঁজাসদৃশ গাছ দেখতে পান তারা৷ পর্যবেক্ষণ করে গাঁজার গাছ নিশ্চিত হয়ে গাছগুলো জব্দ করে বাড়ির মালিক কাইয়ুমকে আটক করা হয়৷ কাইয়ুমের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার।
এর আগে গত ১০ মে বড়ঘোপের ঘোনার মোড়ের ক্ষেত থেকে ১৪টি গাঁজার গাছসহ ফরিদুল আলমকে আটক করে পুলিশ৷ এ নিয়ে উপজেলায় দ্বিতীয়বারের মতো গাঁজার গাছ উদ্ধার করা হলো।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied