ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

স্নেক আইল্যান্ডে রাশিয়ার ফসফরাস বোমা হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২২ সকাল ৯:৫৯

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ড থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া। এবার সেখানে মস্কো ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনীর অভিযোগ, রাশিয়া স্নেক আইল্যান্ডে অগ্নিসংযোগকারী ফসফরাস বোমা হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।

স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি টেলিগ্রামে বলেন, রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ থেকে এসইউ-৩০ ফাইটার জেট থেকে দ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ফসফরাস বোমা হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, শুক্রবার বিকেল ৬টার দিকে রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান দুবার জিমিনি দ্বীপে ফসফরাস বোমা হামলা চালিয়েছে। জিমিনি দ্বীপ স্নেক আইল্যান্ডের অপর একটি নাম।

এর আগে রাশিয়ার সেনাদের ওই দ্বীপ থেকে সরিয়ে নেয়া হয়েছিল বলে জানিয়েছিল মস্কো। কিন্তু রাশিয়া ‘নিজেদের ঘোষণার প্রতি পর্যন্ত সম্মান দেখাতে পারছে না’ বলে শুক্রবার অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের বিবৃতির সঙ্গে যুক্ত করা ভিডিও ফুটেজে দেখা যায়, একটি যুদ্ধবিমান দ্বীপে অন্তত দুবার বোমা নিক্ষেপ করছে। ফসফরাস বোমা বেসামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহার করা আন্তর্জাতিক কনভেনশের অধীনে নিষিদ্ধ। তবে সামরিক লক্ষ্যবস্তুতে এ বোমা ব্যবহারের অনুমোদন রয়েছে।

ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলার শুরুর পর থেকে বহুবার রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ এনেছে কিয়েভ। এরমধ্যে আবাসিক এলাকায়ও এ বোমা হামলা করা হয়েছে বলে অভিযোগ। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেনের দাবি, ব্যাপক গোলা ও ক্ষেপণাস্ত্র হামলার পর স্নেক আইল্যান্ড ছাড়তে বাধ্য হয়েছে রুশ সেনারা। স্নেক আইল্যান্ডের অবস্থা ইউক্রেনের উপকূলে। যুদ্ধ শুরুর আগে ইউক্রেনীয় সীমান্ত ফাঁড়ি হিসেবে এটি সংরক্ষিত সামরিক এলাকা ছিল।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি