এক কলেজের ১৬ জন বুয়েটে এবং ৩৯ জন চান্স পেলেন মেডিকেলে
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে পঞ্চম স্থানসহ ১৬ শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ৩৯ জন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কলেজটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু বুয়েটে নয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চান্স পাচ্ছে। বরাবরই এখানকার শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় এখানকার শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আসছে।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের এ অর্জনে আমরা গর্বিত, অভিভাবকরাও আনন্দিত।
জানা গেছে, এ কলেজ থেকে গত বছর গুচ্ছ ইঞ্জিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন ৩২ জন। এছাড়া কলেজটি থেকে ২০২০ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৮ জন, ২০১৮ সালে ৩৬ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান।
জামান / জামান
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল