মার্কিন সুপ্রিমকোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি
মার্কিন সুপ্রিমকোর্টে প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন। দেশটির ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন।
৫১ বছর বয়সী জ্যাকসন এমন সময় সুপ্রিমকোর্টে যোগ দিতে যাচ্ছেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটাচ্ছেন।
এক বিবৃতিতে জ্যাকসন বলেন, সর্বোচ্চ আন্তরিকতাসহ আমি যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমর্থন ও সুরক্ষা দেয়ার এবং ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বিচারকাজ পরিচালনার আনুষ্ঠানিক পবিত্র দায়িত্ব গ্রহণ করলাম। সুপ্রিমকোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন। উদারপন্থী বিচারপতি স্টিফেন ব্রেয়ার অবসর নেয়ায় জ্যাকসনকে তার জায়গায় মনোনয়ন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুপ্রিমকোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ব্রেয়ার দাপ্তরিকভাবে বৃহস্পতিবার অবসরে যান।
সূত্র : রয়টার্স
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে