ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সন্ত্রাসীর হুমকিতে গ্রামছাড়া ৪ গ্রামের মানুষ


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ১২:৪০
গত ২১ জুন রাঙামাটি সীমান্তে বিলাইছড়ি উপজেলার সাইজামপাড়া গ্রামে ত্রিপুরাবাসীর ওপর অত্যাচার চালায় সন্ত্রাসীরা। ওই ঘটনা তিনজন নিহন হন। এছাড়াও দুই বছর বয়সী একটি শিশু গুরুতর আহত হয়। এরপর থেকে ওই এলাকাসহ আশপাশের গ্রাম থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসে ৪টি পাড়ার  ত্রিপুড়া, মারমা ও তংচগ্যা জনগোষ্ঠীর লোকজন।
 
বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পাংপুরিপাড়ার এক বাসিন্দা আতঙ্ক ও ভয় নিয়ে জানিয়েছেন, ৪টি গ্রামের সবাই প্রাণের ভয়ে পালিয়ে এসেছে। পালিয়ে আসার আগে জুমের চাষ করা ধান, আদা, হলুদ ও মরিচসহ বিভিন্ন রকমারিগুলো ফেলে চলে এসেছে, যেটি কয়েক দিন পর কাটা কিংবা ছেঁড়া শুরু হবে। এখন অর্থনৈতিকভাবে খুব দুর্বল হলেও প্রয়োজনে দিনমজুরি করে একবেলা খেয়ে বেঁচে থাকতে হবে।
 
তিনি আরো জানিয়েছেন, সাইজামপাড়ায় যে তিনজন সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন, তাদের লাশ এখনো পড়ে আছে। কবর দেয়া তো দূরের কথা, তাদের ৩০ হতে ৩৫ জন সন্ত্রাসীর হুমকিতে একদিনে হেঁটে পালিয়ে এসেছে তিন বছরের শিশু পর্যন্ত। এ ঘটনার পর ওই এলাকারসহ আশপাশের ৪টি গ্রামের মোট ৭০-৮০ জন নিজ গ্রাম ছেড়ে বান্দরবান শহরের আশপাশে আশ্রয় নিয়েছেন। শুধু তাই নয়, তাদের অত্যাচারে  মাথায় বোঝায় করে যতটুকু পেয়েছেন ততটুকু  নিয়ে এসেছেন। পরিবারগুলোর ৪০টি মতো সোলার ছিল, সেটিও তারা আনতে পারেনি। 
 
তিনি বলেন, ঘটনাটি  নিয়ে রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্যাকে জানিয়েছিলেন। কিন্তু ইউপি চেয়ারম্যান সেটিকে গুরুত্বপূর্ণ না ভেবে হাসি-ঠাট্টায় উড়িয়ে দিয়েছেন।
 
শনিবার (২ জুলাই) পাংপুরিপাড়ার বাসিন্দা অলক তংচগ্যার (ছন্দনাম) সাথে কথা হলে তিনি এ ঘটনার বিবরণগুলো আতঙ্কের ভয় নিয়ে জানান।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ জুন রাঙামাটি জেলার বড়থলি এলাকার সাইজামপাড়ায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত ও দুই শিশু আহতের ঘটনায় পর থেকে পাড়ার লোকজন রাঙামাটির বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিলেও শুশীল তঞ্চঙ্গ্যার পরিবার তাদের পাংপুরি পাড়ায়  চলে আসে। শুধু তাই নয়, ওই এলাকার সন্ত্রাসীদের আতঙ্কে রাঙামাটির বিলপাড়ার ২৫-৩০ পরিবার, সাইজামপাড়ার ২৩ পরিবার, খাইগ্য ছড়া পাড়ার ৮ থেকে ১০ পরিবার এবং সর্বশেষ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাংপুরিপাড়ার ৫টি পরিবারসহ প্রাণ বাঁচাতে শহরের আশপাশে আশ্রয় নিয়েছে ৪টি গ্রামের মানুষজন। 
 
আলেক্ষ্যং ইউনিয়নের চেয়রম্যান বিশ্বনাথ তঞ্চগ্যা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের হুমকির কারণে পাংপুরিপাড়ার লোকজন পাড়া ছেড়ে চলে গেছেন বলে শুনেছেন। তবে পাড়া ছেড়ে চলে আসা গ্রামবাসীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।
 
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কেউ লিখিত অভিযোগ  করলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ