ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় এনজিওকর্মী নিখোঁজ মামলার আসামি পিবিআইয়ের হাতে গ্রেফতার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ১:৩৬
দেশের সর্ববৃহৎ গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা নারী নেত্রী লিলি বেগম (৩৮) ২০২১ সালের ১০ নভেম্বর নিখোঁজের ঘটনায় প্রথমে থানায় জিডি এবং পরে আদালতে দায়েরকৃত মামলার আসামি লতিফ শেখ (৪৮) ও তার স্ত্রী ফিরোজা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই), ফরিদপুরের একটি দল।
 
গত ২৯ বুধবার লতিফকে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এবং তার স্ত্রীকে বাড়ি থেকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. সালাউদ্দিন। পরদিন ৩০ জুন তাদের আদালতের নির্দেশনা মোতাবেক এক দিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়।
 
২০২১ সালের ১২ নভেম্বর লিলির ভাগ্নে মো. শফি ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় জিডি করেন। এরপর লিলির জামাতা ও যৌনপল্লীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মুরাদ হোসেন ২০২১ সালের ১৪ ডিসেম্বর রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটিকে গোয়ালন্দ ঘাট থানাকে নথিভুক্ত করতে এবং তদন্তের জন্য ফরিদপুর পিবিআইকে দায়িত্ব দেয়।
 
এ মামলার ৩নং আসামি লতিফ শেখের ছেলে রবিউল শেখ (২৪)। আসামিরা দৌলতদিয়া শামসু মাস্টারপাড়ার বাসিন্দা। লতিফ শেখ দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। নিখোঁজ লিলি বেগম দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালী ও যৌনকর্মী এবং যৌনপল্লীর নারী ও শিশুদের অধিকার ও উন্নয় নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘মুক্তি মহিলা সমিতি’র (এমএমএস) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি।
 
মুরাদ হোসেন কর্তৃক আদালতে দায়েরকৃত মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি লতিফ সেখ দৌলতদিয়া পতিতাপল্লীর অভ্যন্তরে অবস্থিত লিলি বেগমের বাড়িতে নিয়মিত যাতায়াত ও অবস্থান করত। নিবিড় ঘনিষ্ঠতার কারণে লতিফ স্থানীয়ভাবে লিলি বেগমের স্বামী হিসেবে সমধিক পরিচিত ছিল।। গত ১০ নভেম্বর দুপুর ১টার দিকে লিলি বেগমকে তার কথিত স্বামী লতিফ সেখ দাওয়াত খাওয়ানোর কথা বলে তার নিজ বাড়িতে ডেকে নেয়। ওই দিন বিকেলে লিলি বেগমের স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও অদ্যাবধি তার সন্ধান পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, লিলি বেগম ২০২১ সালের ১০ নভেম্বর তার কথিত স্বামী দৌলতদিয়া সামসু মাস্টারপাড়ার বাসিন্দা লতিফের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে দুপুরে বাড়ি থেকে বের হন। ওই দিন বিকেলে লিলি বেগম বাড়িতে না ফেরায় তার পল্লীর বাড়ির ভাড়াটিয়া পুষ্প ও ঝর্ণা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু লিলির মোবাইল বন্ধ থাকায় তারা লিলির আত্মীয়স্বজনদের বিষয়টি জানায়। স্বজনরাও নানাভাবে খোঁজ করে ব্যর্থ হন। পরে লিলির বোনের ছেলে মো. শফি ইসলাম ১২ নভেম্বর এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর লিলির জামাতা ও যৌনপল্লীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মুরাদ হোসেন ১৪ ডিসেম্বর রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এছাড়াও ১৫ নভেম্বর মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে লিলি বেগমকে উদ্ধারে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত