ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

স্বামীর সাথে ফোনে কথা শেষে ফাঁস দিল কিশোরী


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৩:২৮

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্বামীর সাথে মুঠোফোনে কথা শেষে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। মৃত জান্নাতুল নাঈম (১৯) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মৃত মুজাহিদের মেয়ে।  

শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রাম থেকে পুলিশ জান্নাতুলের মৃতদেহ উদ্ধার করে। এর আগে একই দিন রাত পৌনে ৮টার দিকে নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

এসব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে পরিবারের কাউকে না জানিয়ে মুঠোফোনে ওই কিশোরী ফেনীর এক ছেলেকে বিয়ে করে। তার সঙ্গে প্রায়ই ফোনে কথা বলত। শুক্রবার সন্ধ্যার দিকে কথা বলার শেষে কাউকে কিছু না জানিয়ে বসতঘরের শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জান্নাতুল নাঈম। ঘরের লোকজন তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান