কুতুবদিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
সবেমাত্র বাথরুম থেকে গোসল করে বেরিয়েছেন পিতা মো. খোকন। এ সময় পরিবারের সবার নজর এড়িয়ে বাথরুমে ঢুকে পড়ে ১৬ মাসের শিশুপুত্র ইলাহি। বালতির পানি নিয়ে খেলতে শুরু করে সে। খেলার একপর্যায়ে বালতির পানিতে উপুড় হয়েপড়ে যায়। তখনো পিতার গায়ের পানি শুকায়নি। ঘটনাটি ঘটেছে শনিবার (২ জুলাই) সকালে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে বালতির পানি থেকে উদ্ধার করে সকাল ৯টার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, কুতুবদিয়া উপজেলায় পুকুরে ডুবে, বালতির পানিতে পড়ে, লবণের গর্তে পড়ে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের ধারণা, বাংলাদেশে পানিতে ডুবে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয় কুতুবদিয়ায়। এই ধরনের মৃত্যু রোধে সরকারি-বেসরকারি কোনো উদ্যোগ নেই, যে কারণে দ্বীপে পানিতে ডুবে শিশুর মৃত্যু মহামারী আকার ধারণ করেছে।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied