বন্যাদুর্গতদের পাশে পুলিশপ্রধানের স্ত্রী
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বন্যাদুর্গদের মাঝে ত্রাণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ওই উপজেলার নিজ শেখ সুন্দর দাখিল মাদরাসা মাঠে গড্ডিমারী ও সানিয়াজান ইউনিয়নের পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
পরে হাতীবান্ধা থানা চত্বরে শিশু কর্নার উদ্বোধন, পুলিশ সদস্যের ১৫ মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং ৫০ জন এতিম ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশপ্রধান বেনজীর আহমেদের সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাওয়া বিবীসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকায় পানি প্রবেশ করে। এতে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। শুকনা খাবার আর বিশুদ্ধ পানির সংকট নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আর এই অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশের নারী সদস্যদের সংগঠন পুনাক।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied