পাংশা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশায় উপজেলা ও পৌর বিএনপির পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিাত হয়েছে। পাংশা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে শনিাবার (২ জুলাই) বেলা ১১টায় পাংশা থানা মোড় সংলগ্নে অবস্থিত উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে এ পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে ও পাংশা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিন্টু, পাংশা পৌর বিএনপি’র সভাপতি বাহারাম হোসেন, সাধারন সম্পাদক মো. রইচ উদ্দিন খান সহ পাংশা উপজেলা ও পাংশা পৌর বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা মো. সেলিম মাহমুদ।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বলেন, সিলেট সুনামগঞ্চ যখন বন্যায় লক্ষ লক্ষ মানুষ ভাসছে। না খেয়ে শিশু সন্তানরা মারা যাচ্ছে। তখনই আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর উদ্বোধন করছেন। এটা আওয়ামী লীগ সরকারের রুটিন ডিউটি। ১০ হাজার কোটি টাকার সেতু ৩১ হাজার কোটি টাকা ব্যায় করেছেন। আর সেতু ও সেতুর দুই পাশের সড়ক মিলে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছেন। আপনারা মেগা প্রজেক্ট করেছেন। এই মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা লুটপাট করেছেন। এই দেশের প্রতি আওয়ামী লীগ সরকারের কোন ভালোবাসা নেই বলে জানান তিনি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন